ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

শালিখায় আমন ধানের বাম্পার ফলন, খরচের তুলনায় দাম কম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:১৪
মাগুরার শালিখায় এবার আমন ধানের ভাল ফলন হলেও খরচে তুলনায় দাম কম। উপজেলায় প্রায় ৯৮ ভাগ আমন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে। নতুন ধান বাজারে বিক্রি শুরু হলেও ভালো দাম না পাওয়ায় উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা। 
 
কৃষি বিভাগ বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বাজার নিয়ন্ত্রণ করা গেলে আগামীতে আমন চাষ আরো বাড়বে। উপজেলা সরকারি কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায়  আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল, ১৪,৫৫০ হেক্টর । আবাদ হয়েছে  ১৪,৫৮০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। বর্তমান সরকার আমন ধানের চাষ ভালোভাবে সম্পন্ন করার জন্য  প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে উপজেলায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ধান ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 
 সরে জমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মৌসুমের শেষ সময়ে ফসল তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক। কেউ ধান কাটছে কেউ ধানের আঁটি বাঁধছে। আবার কেউ গাড়িতে করে ধান নিয়ে বাড়িতে যাচ্ছে। অনেকে ব্যস্ত রয়েছে ধান মাড়াই করার কাজে। সকাল থেকে এভাবেই ব্যস্ত সময় পার করছেন কৃষক -কিষাণীরা। তবে কৃষকেরা অনেকেই বলছেন এ বছরে আমন ধানের ফলোন ভালো হলেও সার, কীটনাশক, ধান কাটার শ্রমিকসহ অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে, ফলে খরচের তুলনায় ধান বিক্রিতে যে দাম পাচ্ছে তাতে লাভ তো দূরে থাক উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে সঙ্কায় তারা। 
 
উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের কৃষক বজেন্দ্রনাথ বিশ্বাস বলেন, কৃষি অফিসের পরামর্শ অনুসারে ধান চাষ করেছি ভালো আবহাওয়ার জন্য ধানের ফলোন ও ভালো হয়েছে কিন্তু  চাষের টাকা, স্যার, ওষুধ ও কৃষি শ্রমিকের দাম মিটিয়ে ধান বিক্রিতে কোন লাভ হবেনা, নিজের জমি তাই বাধ্য হয়ে চাষ করি। 
 
আড়পাড়া গ্রামের লালমিয়া বেপারীসহ উপজেলার বেশ কিছু কৃষক জানান,আমন ধান চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে না তাদের,তবে আবহাওয়া অনুকূলে থাকায় ধান চাষের ক্ষতি পোষাতে আগাম ধান কেটে সরিষার চাষে ভালো ফলনের আশা দেখছেন অনেকে। 
 
এদিকে আমনের ফলোন ভালো হয়েছে দাবি করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লক্ষ্যমাত্রা থেকে ৩০ হেক্টর জমিতে বেশি আমন আবাদ হয়েছে। উপজেলায়  আমন ধানের মৌসুমে সরকারি পর্যায়ে ধান ক্রয় শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা সরকারি গোডাউনে ধান বিক্রি করার পরামর্শ দিচ্ছি।

এমএসএম / এমএসএম

বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটির বরকল দুর্গম সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি

তারাগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা

মনিরামপুরে ৭শ’ মিটার সড়ক জনদুর্ভোগ

দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম

​সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ

বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি

শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা

রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত

ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা