ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ২২ বছর পর সাবেক এমপির হাতে নৌকা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:৬
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবার পর দীর্ঘ ২২ বছরেও কোন আ.লীগ নেতাকে নৌকার টিকিট দিয়ে নির্বাচনে পাঠায়নি দলটি। আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো: এমদাদুল হককে নৌকার টিকিট দেয়া হয়েছে।
 
রোববার আ.লীগ ঘোষিত ২৯৮ আসনের  মনোনিত প্রার্থীর তালিকায় ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী হিসেবে এই সাবেক এমপির নাম পাওয়া যায়।
 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় আ.লীগ অবস্থান শক্ত। ১৯৯১ সালে মোকলেসুর রহমান ও ১৯৯৬ সালের নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী মো. ইমদাদুল হক দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ জয় পান এবং তিনি  ধরে রাখেন আসনটি। পরে ২০০৮ ও ২০১৪ সালে ইমদাদুল হক দল থেকে মনোনয়ন পেয়েও জোটগত কারনে  আসনটি ছেড়ে দিতে হয়। ২০০৮ সালে মহাজোটের মনোনয়ন পেয়ে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ সংসদ সদস্য নির্বাচিত হন। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির একজন করে প্রার্থী থাকায় স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী।
 
২০১৮ সালের নির্বাচনে আসনটি আবারও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হন ইয়াসিন আলী। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ক্ষোভ দেখা দেয়। নির্বাচনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন ইমদাদুল হক। আর এই বিভাজনের কারণে তাদের দু'জনই বিএনপির প্রার্থী জাহিদুর রহমানের কাছে পরাজিত হন।
 
পরে ২০২৩ সালে বিএনপির নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান সংসদ থেকে পদত্যাগ করলে আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাথে আলোচনা করে এই নির্বাচনে প্রার্থী হন ওয়াকার্স পার্টির ইয়াসিন আলী। নির্বাচনে তিনি পরাজিত হন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মেদের কাছে। 
 
তৃণমূল আওয়ামী লীগ নেতারা মনে করেন এই আসনে নৌকার শক্তি সবসময় বেশি। বিগত নির্বাচন গুলোতে জোটগত কারনে এ আসনটিতে নৌকার প্রার্থীকে নৌকা না দিয়ে শরীক দলের প্রার্থীকে  নির্বাচনে পাঠানো হয়েছে। যদিও এখানকার স্থানীয় আওয়ামী লীগের দীর্ঘদিনের চাওয়া ছিলো আসনটিতে কোন আওয়ামী লীগ নেতাকে নৌকা দিয়ে নির্বাচনে পাঠানো হোক। এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকে নৌকার টিকিট দেয় সন্তুষ্ট তারা।  
 
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এমদাদুল হক বলেন, তৃণমূলের মানুষ অনেক খুশি। নাম ঘোষণার পর থেকে সাধারণ মানুষের ফোন ধরলেই তাদের আনন্দ অনুভব করছি। এর আগেও নৌকা পেয়েও ছেড়ে দিতে হয়েছিলো এবারও এমন শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এবারে এমন কোন সম্ভাবনা দেখছিনা। নৌকাকে বিজয়ী করে আসনটি পুন উদ্ধার হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির