ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ৪ আসনে নৌকার মাঝি হলেন যারা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:১৩

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের তিনটিতেই আওয়ামী লীগের প্রার্থী বদল হয়েছে। শুধুমাত্র সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম। যদিও পরে ১৪ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয় পান ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।  
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সদ্য পদত্যাগী চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি মনোনয়ন পেয়েছেন দুবারের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির স্থলে।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জের একাংশ) আসনে টানা চারবারের মতো মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক।
সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। তিনি একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের স্থলে মনোনয়ন পেয়েছেন। সবমিলিয়ে দলীয় মনোনয়ন নিয়ে সব আসনে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই