ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গঙ্গা স্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:২৯
ধর্মীয় ভাব গাম্ভীর্য, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান ও রাস উৎসব। সোমবার ভোরে হতে হাজার পুন্যার্থীদের সমুদ্র স্নানের মাধ্যমে এ ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
রোববার রাত আটটায় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম রাস পুজা  ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুয়াকাটা সৈকতে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে এক আলোচনা সভার আয়োজন করেন আয়োজক কমিটি। শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) বিমল কৃষ্ণ, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম প্রমুখ।
 এর আগে রোববার সন্ধায় ভগবানকে আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন ও সন্ধ্যা আড়তির মধ্য দিয়ে শুরু হয় রাসলীলার ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতভর চলে ভগবাত পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তন। রাসলীলা উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে গতকাল বিকাল থেকেই ভিড় জমায় ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার হাজার হাজার মানুষ। মেলায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে ধারণা আয়োজক কমিটির। তবে অবরোধের কারণে লোক সমাগম কম হয়েছে বলে জানান তারা।
অপরদিকে কুয়াকাটা পৌরসভা ও পুজা উৎযাপন কমিটি আলাদাভাবে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এতে সারারাত আনন্দে উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার দর্শক শ্রোতারা।
এদিকে মেলাকে ঘিরে প্রতি বছরের ন্যয় এবারও দুই সহস্রাধিক ভ্রাম্যমাণ দোকানে খেলনাসহ নানা জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল সৈকতের বিস্তীর্ণ এলাকা। আগত এ সকল দর্শনার্থীদের নিচ্ছিদ্র নিরাপত্তায় মোতায়েন করা হয় আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে। আজ সোমবার অতি প্রত্যুষে হিন্দু সম্প্রদায়ের নর-নারীদের পূণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হলো হিন্দুধর্মীয় এই উৎসবের।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা