ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নেত্রকোণা- ১ আসনে স্বতন্ত্র মনোনয়ন নিলেন ঝুমা তালুকদার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:৪০

দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য পদত্যাগকারী দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। সোমবার দুপুরে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে ঝুমা তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।

স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। তারপরও আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও বার বার আওয়ামীলীগ থেকে নির্বাচিত এমপির মেয়ে হয়েও দলীয় মনোনয়ন পাইনি। তাই আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।

তিনি আরো বলেন, এ আসন থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। আমার আব্বার মৃত্যুর পর থেকেই আমি উপজেলা আওয়ামীলীগের বলিষ্ঠ কর্মী হিসেবে বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছি। 

উল্লেখ্য, ঝুমা তালুকদার এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা