দিনাজপুর ৬ আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি শিবলী সাদিক
দিনাজপুর ৬ আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দুইবারের এমপি শিবলী সাদিক। ২০১২ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবলী সাদিককে দিনাজপুর ৬ আসনে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেন।সেবারের নির্বাচনে দিনাজপুর ৬ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে শিবলী সাদিক সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মাঝি হিসেবে মনোনীত হয়ে পুনরায় দিনাজপুর ৬ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন শিবলী সাদিক। দিনাজপুর ৬ আসন তথা হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জের বিভিন্ন জনসাধারণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে কথা বলে জানা গেছে এমপি শিবলী সাদিক তার নির্বাচনী এলাকায় রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণ, ব্রিজ,কালভার্ট নির্মাণ, শতভাগ বিদ্যুতায়নের কাজ নিশ্চিতকরণ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমপ্লেক্স ভবন নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষতিপুরণ সহ নিজের ব্যাক্তিগত তহবিল হতে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদানসহ বিভিন্ন সেবা ও উন্নয়নমুলক কাজ করেছেন।
তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকা তথা দিনাজপুর ৬ আসনের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন দিনাজপুর ৬ আসনের সর্বস্তরের জনগণ।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড