নেত্রকোনা-৪ আসন: স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শফী আহমেদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ও রাজপথের লড়াকু সৈনিক শফী আহমেদ।ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি সাজ্জাদুল হাসান।
সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাঁর অনুসারীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি শফী আহমেদ নিশ্চিত করেছেন।দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি শফী আহমেদ।
গত ১১ জুলাই ওই আসনের এমপি রেবেকা মমিন অসুস্থ হয়ে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর নির্বাচনের সময় ঠিক হয়। কিন্তু সাবেক আমলা সাজ্জাদুল হাসান আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হওয়ায় বিনা ভোটেই নির্বাচিত হন তিনি।
ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শফী আহমেদ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করাকে দল বিদ্রোহী হিসেবে গণ্য করবে না বলে মনে করেন শফী আহমেদ।শফী আহমেদ বলেন, এলাকার জনগণ আমাকে ভালোবাসে, এমপি হিসেবে আমাকে দেখতে চায়। জনগণের চাওয়াতেই এমপি প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়ের ব্যাপারে পুরোপুরি তিনি আশাবাদী বলে জানিয়েছেন।
জানা গেছে, ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফী । কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied