মাগুরা-২আসনে পঞ্চমবারের মতো নৌকা পেলেন বীরেন শিকদার
টানা পঞ্চমবারের মতো মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ড. শ্রী বীরেন শিকদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি এবং প্রচার-প্রচারণা ৫ জানুয়ারি পর্যন্ত। এর আগে ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, যাচাই-বাছাই ১থেকে ৪ডিসেম্বর, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল গ্রহণ, প্রত্যাহার ১৭ই ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ হবে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদের ৯২ নম্বর এই নির্বাচনী এলাকায় (মুহম্মাদপুর-শালিখা, সদর চার ইউনিয়ন) স্বাধীনতার পর থেকে আওয়ামীলীগের ছিল। কিন্তু ১৯৯৩ সালে আওয়ামী লীগের চারবার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদুজ্জামান এর মৃত্যুর পর ১৯৯৪ সালে উপনির্বাচনে এ আসনটি হাত ছাড়া হয়। ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী কাজী সালিমুল হক কামালের সাথে লড়াই করে এ আসনটি পুনরুদ্ধার করেন ড. শ্রী বীরেন সিকদার। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী নিতাই রায় চৌধুরীকে পরাজিত করে এমপি হন বীরেন শিকদার, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ, ২০১৮ সালের একাদশ জা০তীয় সংসদেও মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট ৪বার সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। পঞ্চম বারের মতোও নির্বাচিত হয়ে উন্নত-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন কারিগর হতে চান ড. শ্রী বিরেন সিকদার।
বর্তমান সরকারের একজন সফল এমপি ড. শ্রী বীরেন সিকদার এ প্রতিনিধিকে বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন মানুষ অসহায় থাকবে না, মাগুরা-২ ( মুহম্মাদপুর-শালিখা, সদর চার ইউনিয়ন) নির্বাচনী এলাকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এলাকাবাসী ও আমাকে ভালোবেসে চার বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমিও নির্বাচনী এলাকার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট হাসপাতাল ফায়ার সার্ভিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ মসজিদ ও মন্দিরে ব্যাপক উন্নয়ন করেছি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমকে পঞ্চম বারের মতো নির্বাচিত করবে। এছাড়াও মধুমতি নদীর উপরে শতকোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা সেতু নির্মান করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ আমাকে পঞ্চম বারের মত নির্বাচিত করবে।
তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই ১৫ বছরে উন্নয়নে জনগণ তা বুঝে গেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, নৌকাকে বিজয়ী করে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে জনগণ, আমিও পঞ্চম বারের মতো নির্বাচিত হয়ে সে স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
এমএসএম / এমএসএম
বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাঙ্গামাটির বরকল দুর্গম সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি
তারাগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা
মনিরামপুরে ৭শ’ মিটার সড়ক জনদুর্ভোগ
দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম
সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি
শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা
রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত
ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট
ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
Link Copied