চেয়ারম্যানকে বাসায় টিকা দিতে লোক পাঠালেন টিএইচও
রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নিজ হাতে ভ্যাকসিন পুশ করে গণটিকাদান উদ্বোধনের খবর নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তানোরের উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার ঘরে বসে টিকা নেয়ার বিষয়টি এখন ট্যক অব দ্য রাজশাহী। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি তানোর উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে করোনার টিকা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে একজন স্বাস্থ্যকর্মী ও একজন বহনকারী চেয়ারম্যানকে বাসায় গিয়ে টিকা দিয়ে এসেছেন। যদিও সরকারি ভবন থেকে দেড় কিলোমিটার দূরেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র।
স্বাস্থকর্মীর সামনে টিকা পুশ করেছেন টিকা বহনকারী জনৈক নিশান। চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী জামিল রহমান টিকাদানের ছবি মোবাইলে ধারণ করে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপরই শুরু হয় সমালোচনা। মুহূর্তেই এ ঘটনা ছড়িয়ে পড়ে। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ।
বাসায় বসে টিকা নেয়ার বিষয়টি স্বীকার করে তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না
বলেন, টিএইচও সাহেব কয়েক দিন ধরেই আমাকে জানাচ্ছিলেন ভ্যাকসিন এসেছে। দ্বিতীয় ডোজ নেয়ার জন্য তাগাদাও দিচ্ছিলেন তিনি। ৩১ মে আমার দ্বিতীয় ডোজ নেয়ার কথা ছিল। অসুস্থতাজনিত কারণে সময়মতো টিকা নেয়া সম্ভব হয়নি। দাফতরিক কাজে আমি ঢাকায় যাব। বিষয়টি টিএইচওকে ফোনে জানালে তিনি আজ আমার বাসায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা পাঠিয়েছেন।
চেয়ারম্যানের বাসায় দুই কর্মীসহ টিকা পাঠানোর বিয়ষটি স্বীকার করে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, বৃহস্পতিবর একটি বিশেষ ক্যাম্পেইনে চেয়ারম্যানের টিকা নেয়ার কথা ছিল। কিন্তু যেহেতু তিনি সেদিন থাকবেন না, সেহেতু আগেভাগেই তার বাসায় ভ্যাকসিনসহ টিকাদানকর্মী পাঠানো হয়েছে। টিকাদানকর্মী জহির উদ্দিন ওই সময় সেখানে ছিলেন। তিনি টিকা পুশ না করলেও তার তত্ত্বাবধানেই আরেকজন টিকা পুশ করেছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied