রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন এবিএম ফজলে করিম চৌধুরী
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। (২৮-নভেম্বর) মঙ্গলবার সকালে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড:আবুল বাসার ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা উপহার দিয়েছেন আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ নৌকা প্রতীকে নমিনেশন পেপার জমা দিয়েছি। রাউজানের সকল জনগণ আমাকে বার বার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ এবারও জনগণের রায়ের অপেক্ষায় আছি। তারা দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাবেন। শান্তি আর উন্নয়নের জন্য আমি সবসময় রাউজানবাসীর পাশে আছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন