ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভুত-৫০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৩ বিকাল ৫:৪০

গাজীপুরের কালীগঞ্জে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র ভস্মিভুত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মোমেন মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ মোমেন জানান, সোমবার রাতে আমরা একটি ওরছ শরীফে যাই। একজন দৌড়ে এসে বলেন, আমাদের বাড়ীতে আগুন লেগেছে। আমি গিয়ে দেখতে পাই আমাদের চার ভাইয়ের পাঁচটি বসতঘর, পাঁচ ভরি স্বর্নালংকার, নগদ তিন লাখ টাকা, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। জামা কাপড়ও বের করতে পারিনি। অগ্নিকান্ডে আমাদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদ্দীপন ভক্ত জানান, রাত প্রায় সাড়ে ৮টার দিকে ওই বাড়ির বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ২০ মিনিট চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। 

 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান