ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি-মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বেলা ১১টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি এবং পরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তামাকমুক্ত ধামইরহাট গড়ার প্রত্যয়ে আলোচনা সভায় অংশ নেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইশতিয়াক আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক শফিক মাহমুদ, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা পিয়ারা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফওসিইপি শেফালী খাতুন, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ পল্লী সমাজের নেতৃবৃন্দ।
বক্তাগণ জানান, সারাবিশ্বে তামাক সেবনে বছরে ৮০ লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তাই তামাকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়া দরকার। বর্তমানে হোটেল-রেস্তোরাঁ ও রাস্তার ফুটপাত এমনকি চায়ের দোকানগুলোকেও প্রকাশ্যে ধূমপান করা হয়। অথচ প্রকাশ্যে ধুমপানে ৩০০ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে। সাধারণ মানুষের সচেতনতা ও আইনের সঠিক প্রয়োগই সমাজকে তামাকমুক্ত করতে পারে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।
এমএসএম / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ