পূবালী ব্যাংকের এজিএম হলেন মিজানুর রহমান
পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান। সদা হাস্যোজ্জ্বল, সদালাপি ও সাংবাদিক বান্ধব মিজানুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে পূবালী ব্যাংক লিমিটেড’র সহকারি মহাব্যবস্থাপক, জনসংযোগ, পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন । পহেলা ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব পরিচালনা করবেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত পূবালী ব্যাংকে কর্মরত আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন সুনামের সাথে। অফিসের অন্য সহকর্মীরাও তার প্রশংসায় পঞ্চমুখ। মিজান কর্মজীবনে খুবই সফল একজন মানুষ। সেই সাথে ব্যক্তি জীবনেও তিনি সফল। তার পৈত্তিক বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রাধানগর গ্রামে হলেও তিনি ১৯৭৫ সালের রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিজ বাড়িতে পিতা আব্দুর রশীদ ও মাতা নুরজাহান বেগম’র কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই সিদ্দিক হাসান রাজা পেশায় গণমাধ্যম কর্মী ও আরেক ভাই প্রফেসর শামসুল আলম কামাল, আর কে চৌধুরী ডিগ্রী কলেজে কর্মরত আছেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে জন্মস্থান যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন তিনি। পদোন্নতিপ্রাপ্ত মিজানুর রহমানকে নানা গণমাধ্যমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলেই একসাথে মিষ্টিমুখ করেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ