ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রেন্ডস অফ হিউম্যানিটি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মানিক লাল ঘোষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ১২:৫৭

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাংবাদিক ও কলামিস্ট, মানিক লাল ঘোষকে   সাংবাদিকতা ও মানবিক কল্যানে  বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ  ফ্রেন্ডস অব হিউম্যানিটি  অ্যাওয়ার্ড- ২০২৩  প্রদান করেছে  
পথশিশুদের কল্যাণে নিবেদিত সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ।
 
সম্প্রতি  রাজধানীর এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।বাংলা একাডেমির  পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি আসলাম সানির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

দৈনিক সকালের সময়ের ডেপুটি এডিটর হিসেবে কর্মরত মানিক লাল ঘোষ এর আগে মাই টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে প্রধানমন্ত্রী, সচিবালয় ও আওয়ামী লীগ বিট কভার করেছেন। মাই টিভিতে ”রাজনীতির রাজনীতি” নামে তার সাপ্তাহিক বিশেষ সেগমেন্ট প্রচারিত হতো। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে মানিক লাল ঘোষের নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম, ছড়া ও কবিতা প্রকাশিত হচ্ছে।

৫৮ বার স্বেচ্ছায় রক্তদানকারী মানিক লাল ঘোষ মানবিক কল্যাণ, সাংবাদিকতা, সাহিত্য ও শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে  ভারত - বাংলাদেশ মৈত্রী৷ সম্মাননা, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, বঙ্গবন্ধু পদক, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পদক, হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, শেরে বাংলা পদক, রোটারী ব্লাড ডোনার অ্যাওয়ার্ড, সন্ধানী ডোনার ক্রেস্ট, বেস্ট এ্যাপেক্সিয়ান অ্যাওয়ার্ড, কোয়ান্টাম ফাউন্ডেশনের আজীবন রক্তদাতা সম্মাননা, ইয়াং লিডারশীপ অ্যাওয়ার্ড , বেস্ট পাবলিক স্পিকার অ্যাওয়ার্ড, ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সেরা সমাজকর্মীর স্বীকৃতিসহ অর্ধশতাধিক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

মানিক লাল ঘোষ একজন দক্ষ সংগঠক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। বর্তমানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ - খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক । 
 ঝালকাঠি  জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক  মানিক লাল ঘোষ  নিজ জেলা ঝালকাঠিতে  অতীতে এপেক্স ক্লাব অব ঝালকাঠির প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং ঝালকাঠি সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সহ অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি