ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে যে উন্নয়ন করেছি আগামী ২৫০ বছরে কেউ এত উন্নয়ন করতে পারবেনাঃ অর্থমন্ত্রী


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ১:১৪
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নাঙ্গলকোটে নৌকা মার্কার নির্বাচনি পথসভায় অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল( লোটাস কামাল) এমপি বলেছেন,আমি নাঙ্গলকোটে যে উন্নয়ন করেছি আগামী ২৫০ বছরেও এ উন্নয়ন করতে পারবেনা।
 
বুধবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ গেইটের সামনে নৌকা মার্কার নির্বাচনীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
নাঙ্গলকোট উপজেলায় এতো কাজ করা হয়েছে যে ২ শত ৫০ বছরেও এ কাজ কেউ করতে পারবে না। আপনার বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যা আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে নাঙ্গলকোটের বাঁকি কাজগুলো শেষ করার জন্য সুযোগ দেয়ার জন্য আহবান করছি।
 
তিনি আরও বলেন, কুমিল্লা-১০ সংসদীয় আসন নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই এ তিনটি  উপজেলা নিয়ে গঠিত। এটি কুমিল্লা শহর থেকে নোয়াখালী সেনবাগ পর্যন্ত। যা কোন এমপির পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। তাই আমার প্রথম কাজ হলো নাঙ্গলকোট উপজেলাকে আলাদা সংসদীয় আসনে ফিরিয়ে আনার জন্য কাজ করব। যেটি নাঙ্গলকোটের মানুষের প্রাণের দাবি। নির্বাচনের পরে আপনাদের আশা পূরণ করা হবে।
 
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক রফিকুল হোসেনের সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টেরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল, উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু , সাবেক উপজেলা চেয়ারম্যন শাহজাহান মজুমদার, মন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ও  বর্তমান সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
 
এর আগে অর্থমন্ত্রীর পক্ষে ব্যাক্তিগত সচিব রতন সিংহ নাঙ্গলকোট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী  অফিসার রায়হান মেহবুবের নিকট থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন কালু, সাবেক আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিকুল হোসেন, ভাইস চেয়ারম্যান আবু ইউসূফ ভূইয়া, পৌরসভা মেয়র আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মিন্টু প্রমূখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত