এলজিইডিতে জলবায়ু প্রভাব মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও গুণমান নিশ্চতকরণ শীর্ষক তিনদিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
২৮ নভেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত তিনদিনব্যাপি জলবায়ু প্রভাব মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও গুণমান নিশ্চয়তকরণ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্রিম ও ক্রিলিক এর প্রকল্প পরিচালক মোঃ নাজমুল হাসান চৌধুরী। প্রশিক্ষণ উদ্বোধনকালে বলেন, এই প্রশিক্ষণের গুরুত্ব অনেক -বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক প্রভাব পড়ছে তা মাথায় রেখে স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের ভবিষৎতের জন্য নানামুখী প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হতে হবে।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে ভোলা সদর, তমিজউদ্দিন ও লালমোহন উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীগণ জুম লিঙ্কের মাধ্যমে এবং এলজিইডি সদর দপ্তরের ১২জন প্রকৌশলী সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম, সিনিয়র অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট এন্টোনিও এরানাস, সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট হমড্রম ওয়েভিন্দ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ।(বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ