ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৭


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৪:৩৪

নেত্রকোণার খালিয়াজুরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বীর মুক্তিযোদ্ধা মৃত উপেন্দ্র সরকারের দুই সন্তানসহ ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর হাওরে বীর মুক্তিযোদ্ধা মৃত উপেন্দ্র সরকারের ছেলে সেন্টু সরকারের গরুর রাখাল সময় সরকারের সাথে একই গ্রামের সুখময় সামন্তের ছেলে সুষেন সামন্তর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ধরে পরের দিন ১৫/২০ জন লোক নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে। এ সময় তারা সম্পা রানী -৫৫ ফুল কুমার -৩৫ সেন্টু সরকার -৩৫ কমলা রানী- ৪২ পিন্টু সরকার -৪০ সরূপ সরকার -২১ও সুবিমল সরকারসহ বাড়ির সকলকে মারপিট করে। এক পর্যায়ে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। 

আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত কমলা রানী,সুবিমল সরকার ও সরূপ সরকারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবেশ চন্দ্র তালুকদার বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের সাথে তাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই।কথার কাটাকাটি থেকেই এ ঘটনা ঘটেছে। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল বাসার বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত