ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বন্যায় নদীগর্ভে বিলীন হওয়া রাস্তায় চলছে পুনর্নির্মাণ কাজ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৪:৩৫
নদীর তীরে পদ্মাপাড়ে অবস্থিত ছোট্ট এই জেলা শরীয়তপুর। শুধু পদ্মা নয় আছে যেনো আরো ছোট্ট বড়ো মিলিয়ে এক নদী মেলা।কীর্তিনাশা যার মধ্যে অন্যতম। যে নদী কখনো হাসায়, এনে দেয় আনন্দ উপলক্ষ, কখনো আবার সর্বস্ব কেড়ে নেয় বহু পরিবারের। 
নদী ভাঙনে প্রতিবছরেই কাঁদতে হয় পদ্মা পারের এই জেলার মানুষের ক্ষুদ্র এক অংশের।সদর উপজেলার পৌরসভা অন্তর্গত কীর্তিনাশার বাম তীরের    রাজগঞ্জে প্রায় ১৯৫ মিটার  রাস্তায় ২০২০ এবং ২০২১ সালের বন্যায় নদীগর্ভে বিলীন হয়ে যায়।স্থানীয় সংসদ সদস্য এবং এবারের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু সরজমিনে সাইট পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে রাস্তাটি পুনর্নির্মাণের জন্য অনুরোধ করেন।সে মোতাবেক পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক জানান জানুয়ারি ২০২৪ এর মধ্যে শেষ হবে রাস্তাটির পুনর্নির্মাণ কাজ। আবার যানবাহন ও মানুষ চলাচলের উপযোগী এবং পাকাপোক্ত ও টেকসই নির্মাণই লক্ষ্য পানি উন্নয়ন বোর্ডের।  রাস্তাটি পুনর্নির্মাণ শেষ হলে আবার সজীব হয়ে উঠবে রাজাগঞ্জ এলাকা, স্কুল কলেজে যাতায়াত সুবিধা থেকে শুরু করে নানামুখী বানিজ্যিক পণ্য সহজেই বাজারজাত করতে পারবেন উপকারভোগী ব্যাবসায়ী ও সাধারণ জনগণ। 

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা