ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস তিনটি পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টাড


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৪:৩৮


সম্প্রতি অনুষ্ঠিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ তিনটি অ্যাওয়ার্ডে স্বীকৃত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। অ্যাওয়ার্ডগুলো হলো; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস; ইস্যুয়িং, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস; ইন্টারন্যাশনাল এবং এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস; ইননোভেশন। উন্নত চিন্তাশক্তি ও  গ্রাহক-কেন্দ্রিক সমাধানের উপর জোর দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সমস্ত স্টেকহোল্ডারদের জন্য নিরবচ্ছিন্ন, সুবিধাজনক এবং দ্রুত অর্থপ্রদানের অভিজ্ঞতার সুবিধার্থে কাজ করে যাচ্ছে। ব্যাংকটির ক্রেডিট এবং ডেবিট কার্ডের অফারগুলো নিত্যনতুন উদ্ভাবন ও প্রযুক্তির সাথে গ্রাহকদের জীবনযাত্রাকে গতিশীল করতে সাহায্য করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের বাহ্যিক ও ডিজিটাল বিশ্বকে একত্রিত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এমনসব পণ্য ও সুবিধাগুলো নিশ্চিত করেছে যা গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। আমরা আমাদের ডিজিটাল ব্যবস্থাপনাকে এমনভাবে গ্রাহকবান্ধব করেছি যাতে সকলে দেশ-বিদেশের সীমানা ছাড়িয়ে সেরামানের অভিজ্ঞতা এবং গ্রাহক-কেন্দ্রিক সমাধান পেয়ে থাকে। আমরা আমাদের গ্রাহকদের, ক্লায়েন্টদের, নিয়ন্ত্রকদের এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাদের অবিরত বিশ্বাস এবং সমর্থন দিয়ে আমাদের পাশে থাকার জন্য। আমাদের দীর্ঘদিনের অংশীদার মাস্টারকার্ডের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড টি পেয়ে আমরা গর্বিত। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত