উত্তরায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রধানের তৃতীয় ডোজ অনুষ্ঠিত
রাজধানীর উত্তরায় বুধবার ২৯ শে নভেম্বর সকাল ১১টায় ইনার হুইল ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট কাজী আসমা হকের নেতৃত্বে জরায়ু ক্যান্সার নিয়ন্ত্রণ টিকা প্রধানের তৃতীয় ডোজ অনুষ্ঠিত হয়। ইনার হুইল ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট কাজী আসমা হক এর সভাপতিত্বে আরও ১৭ টি ক্লাবের প্রেসিডেন্টদের সমন্বয়ে প্রোজেক্টি অনুষ্ঠিত হয়েছে উত্তরার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৃতীয় প্রকল্পের ১৫ নং সেক্টর পার্সপোর্ট অফিস সংলগ্ন বেগম রোকেয়া নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়ন সংস্থার প্রাঙ্গনে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ প্রফেসর লতিফা শামসুদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট তাসলিমা কবির। আরও উপস্থিত ছিলেন সকল ইনার প্রেসিডেন্ট সহ বিভিন্ন সংস্থা ও অন্যান্য সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার (রোটারী ইন্টারন্যাশনাল ডিসস্ট্রিক ৩২৮১ বাংলাদেশ)।
উক্ত অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট কাজী আসমা হক বলেন, ইনার হুইল ক্লাব সব সময় সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করে থাকেন, তার ধারাবাহিকতায় আমরা আজ ২০ জন মেয়েদের জন্য জরায়ু ক্যান্সার রোদে ভ্যাকসিন প্রদান করা, প্রাপ্তবয়স্ক দুজন মেয়েকে বিয়ের ব্যবস্থা করা, হাটতে না পারা একজন অসহায় যুবককে হুইল চেয়ারের ব্যবস্থা প্রদান করা ছাড়াও বেগম রোকেয়া নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়ন সংস্থাকে মেডিসিন সংরক্ষণ করার জন্য একটি ফ্রিজ এবং দুটো বাচ্চাদের খরচ বাবদ চব্বিশ হাজার টাকা প্রদান করা হলো এই প্রোগ্রামের মাধ্যমে। সাধ্য মতো বিভিন্ন ভাবে অসহায় গরীব মানুষকে আর্থিক সহযোগিতা করে থাকে ইনার হুইল ক্লাব অব উত্তরা যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ভবিষ্যতেও।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied