নাঙ্গলকোটে ২ বছরেও বীর মুক্তিযোদ্ধার ঘরের নির্মাণ কাজ শেষ হয়নি
কুমিল্লার নাঙ্গলকোটে জীবদ্দশায় ঘরহীন বীর মুক্তিযোদ্ধা মোবারক উল্ল্যা (৭০) বীর নিবাস ঘরে উঠা হলো না। ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় গত দুই বছরেও তার জন্য সরকারিভাবে বরাদ্ধকৃত বীর নিবাসের নির্মাণ কাজ শেষ হয়নি।
(২৯ নভেম্বর) বুধবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া মধ্যমপাড়া গ্রামে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বীর মুক্তিযোদ্ধা মোবারক উল্ল্যা মারা গিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদ মাগরিব রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মোবারক উল্ল্যাহ্ ২ নং সেক্টরে মেজর হায়দারের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি কুমিল্লার রাজবাড়ি সেটেলমেন্ট অফিসের পেশকার হিসেবে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তিনি এক সময়ে জীবন-জীবিকায় অঢেল টাকা ব্যয় করেন। জীবনের শেষ প্রান্তে গ্রামের বাড়িতে তার একটি ঘরও ছিল না। ঘর না থাকায় অভিমান করে তার স্ত্রীও তাকে রেখে চলে যায়।
পরে মুক্তযুদ্ধ মন্ত্রণালয়ের অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে তার জন্য বরাদ্ধকৃত বীর নিবাস ঘরের নির্মাণ কাজ ২০২২ সালের প্রথমদিকে শুরু হয়।
চলতি বছরের ৩০ শে জুনের মধ্যে তার বীর নিবাস ঘরটির নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় তার ঘরের নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। জীবনের শেষ বেলায় অসুস্থ অবস্থায় ভাতিজা ইসমাইলের তত্ত্ববধানে তার জীর্ণ ঘরে মোবারক উল্ল্যাহ্ চরম অবহেলা ও অমানবিক জীবন-যাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, মোবারক উল্ল্যার বীর নিবাস ঘরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত