৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন : ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ বেড়া-সাঁথিয়া (আংশিক) আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণার কাজে ফিরেছেন ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু । টানা চার বার মনোনয়ন পাওয়ায় বেড়া-সাঁথিয়ার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শামসুল হক টুকু। নেতাকর্মীদের ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। এ সময় তাকে গনসংবর্ধনা প্রদান করা হয়। এতে দলের প্রবীণ এই নেতার মনোনয়ন পাওয়ায় খুশি স্থানীয় আওয়ামী লীগ নেতারাও।
এ সময় বক্তব্যে শামসুল হক হক টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকার প্রত্যাশার প্রাধান্য দিয়ে এই বার সহ মোট চার বার আমাকে মনোনয়ন দিয়েছেন। বেড়া-সাঁথিয়া (আংশিক) উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে দলের আমার প্রতি আস্থা রাখায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে এক সাথে কাজ করতে হবে বলেও আশা ব্যক্ত করেন । সেই সাথে নেতাকর্মী ও জনসাধারণকে আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীদের ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করে নেন বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আসিফ শাম্স রঞ্জন, বেড়া উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো.আবু সাঈদ, পাবনা জেলা পরিষদের সদস্য মো.ময়সা,বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, সাঁথিয়া পৌর মেয়র মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সহ গনসংবর্ধনায় বেড়া-সাঁথিয়া পৌরসভা ও বেড়া-সাঁথিয়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied