ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে প্রেস ব্রিফিং


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৪:২৭

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার রাতে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কাযালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইএসডিও’র আয়োজনে প্রেস কনফারেন্সে বক্তব্য দেন চলচিত্রটির শিল্প নির্দেশক নাট্য অভিনেতা লিটু আনাম, চিত্রনাট্য ও পরিচালক হৃদি হক, অভিনেত্রী মৌসুমি হামিদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহামান মিঠু, চলচিত্রটির চিত্রগ্রাহক মেহেদি রনি, ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংাবিদকবৃন্দ উপস্থিত ছিলেন।  
ইএসডিও;র পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর “১৯৭১ সেই সব দিন” চলচিত্রটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হবে বলে জানান হৃদি হক। তিনি জানান, আগামী ১ ও ২ ডিসেম্বর বিকাল ৪টা এবং সন্ধা ৬টা মিলে ২টি করে শো অনুষ্ঠিত হবে। শেষ দিন অর্থাৎ ৩ ডিসেম্বার সন্ধা ৬টায় একটি শো সহ চলচিত্রটির মোট ৫টি শো প্রদর্শিত হবে।  
একুশে পদক প্রাপ্ত গুণিজন ড. এনামুল হকের মূল ভাবনায়, একুশে পদক প্রাপ্ত নাট্যজন লাকী এনাম এর প্রজোজনায় এবং হৃদি হক এর পরিচালনায় চলচ্চিত্র “১৯৭১সেই সব দিন” গত ১৮ আগষ্ট বাংলাদেশে মুক্তি পায় এবং দর্শক ও গুণীজন এর মাঝে বিপুল ভাবে সমাদৃত হয়। শুধু দেশেই নয়, অষ্ট্রেলিয়া এবং ইউএসএ তে মুক্তি পাবার পর দর্শকের উপচে পড়া ভীড় লাগে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
মোট ১৪৭ মিনিটের চলচিত্রটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, গ্রিতশ্রী চৌধুরী, শিল্প সরকার অপু, মুনমুন আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, ফেরদৌস আহমেদ, হৃদি হক, সজল নুর, সাজু খাদেম, সানজিদা প্রিতী, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, মৌসুমি হামিদ, জুয়েল জুহুর, ফারহানা হামিদ, আইরিন পারভীন লোপা, সোনিয়া হোসেনসহ অন্যান্যরা। সঙ্গীত ও আবহ সঙ্গীত পরিচানায় দেবজ্যোতি মিশ্র। নির্বাহী প্রযোজক ও সম্পাদক কামরুজ্জামান রনি।

৩ ডিসেম্বর ঠাকরগাঁও পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। ওই দিনই নতুন সুর্য ওঠা আলোয় মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ ঠাকুরগাঁও শহরে এই দিনে ওড়ায় বাংলাদেশের লাল সবুজ হলুদ পতাকা। প্রদর্শনীর বিনিময়ে উল্লেখিত তিন দিন চলচিত্রটির প্রদর্শনির মাধ্যমে এই আনন্দ আয়োজন ঠাকুরগাঁও জেলার আপামর জনগন ও চলচিত্রটির কলাকুশলী এক হয়ে উদযাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হৃদি হক।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ