ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৪:৩৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার (৬২)। অপর নিহত হলেন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের স্ত্রী ধনতি গৌড় (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুস সাত্তার ও ধনতি গৌড়কে চাপা দেয়। এসময় দুজনেই গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত ধনতি গৌড়কে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুলশিক্ষক আব্দুস সাত্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই স্কুলশিক্ষককেও মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাক ও চালককে আমাদের হেফাজতে রাখা হয়েছে। লাশ দুটির সুরতহাল সম্পন্ন, স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত