ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

রাতের আধাঁরে চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৫:৫০
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। বুধবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসটি মাদারীপুরের পাথুরিয়ারপাড় এলাকায় আসলে চলন্ত বাসটিকে লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পরিবহনে থাকা অন্তত পাঁচ যাত্রী কাচের টুকরার আঘাতে আহত হয়। পরে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। আহত যাত্রীরা বরিশাল এলাকার বাসিন্দা। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা ঘটনা ঘটিয়েছে, তা জানি না। তবে এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা সেবাও দেয়া হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।’

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা