মনোনয়ন জমা দিলেন সেলিমা আহমাদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। আজ দুপুর ১২টায় হোমনা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই মনোনয়ন ফর্ম জমা দেন। এরপর তিনি উপজেলার অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, আল্লাহ তাআলার রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের সুখ দুঃখে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে এবং শক্ত হাতে দেশ পরিচালনা করার কারণে আজকে আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছি।
মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় উপস্তিতি ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, বিগ্রেডিয়ার সোহেল, হোমনা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied