ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নেত্রকোনা-১ আসনে মনোনয়ন জমা দিলেন যারা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৬:৫
সারা দেশের ন্যায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে নেত্রকোনার দুর্গাপুরে নেত্রকোনা ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন আ‘লীগের দলীয় সমর্থন প্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী। 
 
বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর কাছে এ মনোনয়ন জমা দেয়া হয়। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আবু রায়হান।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, মোশতাক আহমেদ রুহী‘র বড় ভাই মুশফিক আহমেদ শাহী প্রমুখ। 
 
এছাড়া গোলাম রব্বানী (জাতীয় পার্টি), কলমাকান্দার রংছাতি ইউনিয়নের সহ:সভাপতি আফতাব উদ্দিন (স্বতন্ত্র), জাকের পার্টি থেকে মো. সমির উদ্দিন (স্বতন্ত্র), বাংলাদেশ সাংস্কৃতিক জোটে থেকে আহম্মদ সফি (স্বতন্ত্র), প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা