ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সাবেক এমপি আখতারউজ্জামানের স্বতন্ত্র মনোনয়ন দাখিল গাজীপুর-৫ আসন


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৬:১২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ডাকসুর সাবেক ভিপি ও জিএস, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
আখতারউজ্জামান বৃহস্পতিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিউরী কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন কবরস্থানে মায়ের কবর জিয়ারত, গ্রামের নিজ বাড়ীতে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতা-কর্মীদের নিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মো. মশিউর রহমান আকাশসহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমান এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।  
এছাড়াও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।     
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর-৫ আসন, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪টি।

 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন