ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সখিপুরে আসাদ বৃত্তি-২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১-১২-২০২৩ দুপুর ২:২৫
শরীয়তপুরের সখিপুরে স্বনামধন্য শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান মাহমুদা-আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আসাদ শিক্ষা বৃত্তি ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত আসাদ শিক্ষাবৃত্তি-২০২৩ পরীক্ষায়, সখিপুর থানার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর মোট ৪০২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বাংলা,গণিত,ইংরেজী ও সাধারণ জ্ঞান এর উপর ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
 
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে অপেক্ষা করতে থাকেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা শিক্ষা বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।অভিভাবকেরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ধরে রাখতে এবং প্রতিযোগী মানসিকতা বৃদ্ধি করতে এ ধরণের আয়োজন খুবই কার্যকরী ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ধারবাহিকভাবে এ ধরণের কার্যক্রম পরিচালনা করায় মাহমুদা আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
 
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন মাহমুদা আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম বেপারী, আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম মুঈনুদ্দিন।  
 
আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম মুঈনুদ্দিন বলেন,শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন, প্রতিভা ও মেধার নান্দনিক পরিশীলনের দৃঢ়প্রত্যয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে মাহমুদা-আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবছর সখিপুর থানার ইউনিয়ন পর্যায়ে পঞ্চম শ্রেণীর চার শতাধিক শিক্ষার্থী নিয়ে সংগঠনটি আয়োজন করে আসাদ শিক্ষা-বৃত্তি-২০২৩ পরীক্ষা। এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রকৃত মেধাবীরাই এ বৃত্তপ্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মেধাবীদের সহযোগিতার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
 
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মাহমুদা-আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বেপারী সাংবাদিকদের বলেন ‘শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব নানাবিধ কর্মসূচির মধ্যে আসাদ শিক্ষা-বৃত্তি প্রকল্প সংস্থাটির অন্যতম একটি কর্মসূচি। আমাদের প্রকল্প সমূহ মেধাবী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বড় একটি সাপোর্ট হিসেবে কাজ করে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের বৃত্তি প্রকল্পে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই মহতী উদ্যোগে আগামীতেও পাশে থাকার আহবান জানাই।’
 
আগামী ৩০ ডিসেম্বর উক্ত আসাদ শিক্ষা-বৃত্তি-২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ১০ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা