ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস চ্যাম্পিয়ন শপআপ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১-১২-২০২৩ বিকাল ৫:২১

পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এর চ্যাম্পিয়ন হয়েছে শপআপ। এই অ্যাওয়ার্ডটি দেশের প্রকল্প ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য উল্লেখযোগ্য একটি স্বীকৃতি। প্রতিবছর উদযাপিত এই বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দেশের অভ্যন্তরে প্রকল্প ব্যবস্থাপনায় ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানের অর্জনসমূহকে সম্মাননা প্রদান করা। এই প্রতিযোগিতামূলক শিল্পে শপআপ-এর এই বিজয় প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালনার ব্যতিক্রমধর্মী দক্ষতা এবং উদ্ভাবনী পদ্ধতির প্রমাণ দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে শপআপ-কে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা তাদের শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনের প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ।

শপআপ-এর বিটুবি কমার্স প্ল্যাটফর্ম মোকাম মিল ও প্রস্তুতকারকদের সাথে মুদি দোকানদারদের সংযুক্ত করার মাধ্যমে বিটুবি ই-কমার্সে বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে দেশব্যাপি ২ কোটি মানুষ মোকাম-এর বিস্তৃত নেটওয়ার্কের আওতাধীন দোকান থেকে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাচ্ছে।

এ প্রসঙ্গে শপআপ-এর ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো: রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, এই অ্যাওয়ার্ড আমাদের শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনী সমাধান তৈরিতে প্রকল্প পরিচালনার ক্রমাগত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। মোকাম প্ল্যাটফর্মের মাধ্যমে শপআপ লক্ষ লক্ষ মানুষের মধ্যে সংযোগ স্থাপন করছে, যা সাপ্লাই চেইন ব্যবস্থাকে ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশে খাদ্য বন্টনের স্থিতিশীলতা বজায় রাখতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমরা এই উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের যাত্রা চালিয়ে যেতে আশাবাদী।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি আনেশা আহমেদ। সেসময় সম্মানিত বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস-এর (বি আইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন; এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার, ইনফরমেশন সার্ভিসেস-এর (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ তাদের নিজ নিজ বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য বিজয়ী হয়েছে। (বিজ্ঞপ্তি)

 

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম