ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়ের মাসে দাম কমলো ইনফিনিক্স ফোনের 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১-১২-২০২৩ বিকাল ৫:২৭

বিজয়ের মাসে দারুণ সব অফার নিয়ে এলো তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। পুরো ডিসেম্বর মাস জুড়েই ইনফিনিক্স ভক্ত ও ক্রেতাদের জন্য থাকবে এই অফারগুলো। ৩ ডিসেম্বর থেকে ‘বিজয়ের উল্লাস’ নামের এই ক্যাম্পেইনের আওতায় থাকছে ফোনের মূল্যহ্রাস, ক্যাশব্যাক এবং নিশ্চিত উপহার। বিজয়ের মাস উদযাপনে ইনফিনিক্স নোট ৩০ স্মার্টফোনের ৮ জিবি+ ২৫৬ জিবি ভার্সনের দাম ২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়াও হট ৩০ ফোনের ৪ জিবি+ ১২৮ জিবি ভার্সনের দাম কমানো হয়েছে ১ হাজার টাকা। এই মডেলগুলো এখন পাওয়া যাচ্ছে যথাক্রমে ২১ হাজার ৯৯৯ এবং ১৩ হাজার ৯৯৯ টাকায়।  তাছাড়া, নোট ৩০ ও হট ৩০ সিরিজের নির্দিষ্ট ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০ হাজার  টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এই অফারের আওতায় থাকছে নোট ৩০ প্রো, নোট ৩০ (৮+ ১২৮/২৫৬ জিবি), হট ৩০ (৪/৮+ ১২৮ জিবি) এবং হট ৩০আই (৪/৮+ ১২৮ জিবি) মডেলগুলো।

এবছর এপ্রিল মাসে বাজারে আসে হট ৩০ সিরিজ। এই সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলো হলো হট ৩০ ও হট ৩০আই। আর জুলাই মাসে বাজারে আসা নোট ৩০ সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলো হলো নোট ৩০ এবং নোট ৩০ প্রো। দুটি সিরিজের ক্ষেত্রেই ভক্তদের সাড়া ছিল অসাধারণ। ইনফিনিক্স আরও নিয়ে এসেছে শীতকালীন ফটোগ্রাফি চ্যালেঞ্জ। এর মাধ্যমে ব্যবহারকারী ও ভক্তরা তাদের শীতকালীন মুহূর্ত ক্যামেরাবন্ধী করে শেয়ার করতে পারবেন।

এই ক্যাম্পেইনের আওতায় ৫ ডিসেম্বর পর্যন্ত থাকছে মিস্ট্রি বক্স জিতে নেওয়ার সুযোগ। অংশগ্রহণকারীদের #InfinixWinterChallenge হ্যাশট্যাগের সাথে নিজেদের শীতকালীন মুহূর্ত সামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে হবে। বিস্তারিত জানা যাবে ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। (বিজ্ঞপ্তি)

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত