ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ১:৩৫

পার্বত্য শান্তিচুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের সমস্যা দিন দিন ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জলিমং মারমা। তিনি বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরে ২৬ বছরেও এই চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী অধ্যুষিত অঞ্চল হিসেবে তাদের অনন্য বৈশিষ্ট্য সংরক্ষণ ও বিকাশের কাজটি এখনো অসম্পূর্ণ থেকে গেছে। তাই আমরা চাই সরকার শান্তি চুক্তি যেসব ধারা অবাস্তবায়িত হয়ে আছে তা দ্রুত বাস্তবায়ন করে পাহাড়ে শান্তির সুবাতাস বয়ে আনুক। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় পার্বত্য চুক্তি পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙ্গামাটি জিমনেশিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলার উদ্যোগে গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেএসএস জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটি সহ ছাত্র বিয়ষক সম্পাদক জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবি তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক প্রমুখ। আলোচনা সভায় বক্তার বলেন, পার্বত্য চট্টগ্রাম চুত্তির ২৬ বছর অতিক্রান্ত হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও নানা ভাবে কুটকৌশলের কারণে পূর্ণাঙ্গা চুক্তি বাস্তবায়ন বাধা প্রাপ্ত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। এইসব কারণে ভূমি কমিশন এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারছে না। আর পার্বত্য চুক্তিকে আটকে রেখে ধীরে ধীরে নিঃশেষ করার পাঁয়তারা করে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে দুরত্ব ও লুকোচুরি না করে সরকারকে উদার মনোভাব নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা