ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ভারতীয় নারী মাদক কারবারি আটক


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৩ বিকাল ৫:৩৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সীমান্তে ৬’শ গ্রাম হিরোইন সহ ভারতীয় এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনে হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার বিকালে ভারতের দক্ষিন দিনাজপুর হিলির নূর ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা ফেন্সিকে (৪২) হিরোইন সহ আটক করে। হাটখোলা বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় ওই নারী অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে প্রথমে আটক করা হয়। পরে মহিলা বিজিবি সদস্য দ্বারা তার শরীর তল্যাসী করলে জব্দকৃত হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনগুলোর আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা বলেও জানান বিজিবি কমান্ডার। আটক ভারতীয় মাদক কারবারি নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬/১১-এর ৮ (গ) ও ১৯৫২ সালের অবৈধ অনুপ্রবেশ আইন মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার