ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালালে ৭ কোটি টাকার সোনা উদ্ধার আটক ৪


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২-১২-২০২৩ রাত ৮:৫৫
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনএসআই  ও ঢাকা কাস্টমসের বিশেষ এক অভিযানে ৪ যাত্রীর কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনা আটক করা হয়েছে। 
 
শনিবার ( ২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াইল হক। 
 
তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যমতে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে মো: আলী হোসেন,জসীম উদ্দিন, লিটু মিয়া এবং এমিরেটস এয়ারলাইন্সে করে মোহাম্মদ জুম্মন খান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করেন এবং পায়ুপথে গোল্ড আছে এমন সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়গনেস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। 
 
তিনি আরও জানান, মো: আলী হোসেনের কাছ থেকে ৩ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড(৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়। অপরদিকে লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। সবমিলে আসামীদের কাছ থেকে ৭ কোটি টাকার সোনা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি