ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ছদাহায় জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ১:৪২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড খোদ্দ কেওঁচিয়া এলাকায় হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকা জায়গা দখল চেষ্টার অভিযোগে এলাকার স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ০৩ ডিসেম্বর রবিবার উপজেলার কেরানীহাট একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তারা।

ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উপজেলার ছদাহার ৯নং এঘটনা ঘটে। সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে এবং সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, খোদ্দ কেওঁচিয়া ৯নম্বর ওয়ার্ডের আলহাজ্ব নজির আহমদ ছিদ্দিকী (৬৫) লিখিত অভিযোগ পত্রে একই এলাকার ৮জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পত্রে উল্লেখিত বিবাদীরা হলেন, রমজান আলী (৩৪), মোহাম্মদ কামাল (৩৮), আবদুল মতলব(৫০), তানজিনা আক্তার(২৬), রোজিনা বেগম(৩২), চমন খাতুন(৬৫), রিনা আক্তার(৪০), জান্নাতুল ফেরদৌস (২৮)।সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়,  গত ১৫ জুন বিকেলে নজির আহমদ জমি চাষের জন্য গেলে দেখতে পাই বিবাদীরা খুটি দিয়ে জমি দখল করে নিয়েছেন। এসময় তার কারন জানতে চাইলে তারা মারধর করতে অপচেষ্টা চালায়। এসময় তারা গালিগালাজ করে প্রাণে মারা ও মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দেন।

এদিকে  সংবাদ সম্মেলনে ভুক্তভোগী  নজির আহমদ ছিদ্দিকী বলেন আমার দখলী ১০০বছরের জায়গায় বিবাদীরা ঝামেলা শুরু করলে আমি মহামান্য হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞার অর্ডার আনছি।

তিনি আরো বলেন বিবাদীরা ধনেবলে প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন আমার কথা শুনছেনা।এদিকে স্থানীয় মো:ইলিয়াস তার লিখিত বক্তব্যে বলেন প্রায় ৫০/৬০বছর ধরে জায়গাটা নজির আহমদদের দখলে কিন্তু কামালরা হুট করে কিছুদিন ধরে ঝামেলা শুরু করছে যা আসলে আইনসিদ্ধ নয়।

এমএসএম / এমএসএম

প্রশাসনিক শূন্যতায় ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

রাজারহাটে লাম্পি স্কিন ডিসিজে আক্রান্ত শতাধিক গরু

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের,সমাপনী ও পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গায় ক্যাব'র নতুন কমিটির পরিচিতি সভা

​কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকী থানায় অভিযোগ

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসীঃ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

শিক্ষকতার আড়ালে হাসিবুলের ভয়াবহ আপত্তিকর কর্মকান্ড

গ্রাম-বাংলার ঐতিহ্যের অনুষঙ্গ 'হুক্কা' আজ শুধুই স্মৃতি

সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবায় যুক্ত হলো শিক্ষা প্রতিষ্ঠান, চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষি বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গাজীপুরে কিশোর অটোচালককে গলা কেটে হত্যা, অটো ছিনতাই

​রাণীনগরে রাস্তা নির্মাণে বাধা: চরম ভোগান্তিতে কয়েকশ পরিবার

রাণীশংকৈলে কৃষি বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত