অবরোধ-সমর্থনে নোয়াখালীতে যাত্রীবাহী বাসে হামলা, আহত-৫
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অবরোধ-সমর্থকেরা। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।
রোববার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন একুশে পরিবহনের চেয়ারম্যান অহিদ উদ্দিন মুকুল। তিনি বলেন, অবরোধ -সমর্থকদের হামলায় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সোনাপুর বাস টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে একুশে পরিবহনের একটি বাস রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে আকস্মিক বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে অবরোধের সমর্থকেরা। ওই সময় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।
অপরদিকে, জেলার সদর উপজেলার রশীদ কলোনী, গোদার মসজিদ, কর ভবন, নোয়া কনভেনশন হলের সামনে অবরোধের সমর্থনে ছোট ছোট বিক্ষোভ মিছিল করে অবরোধের-সমর্থকেরা। এ ছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ নিয়মিত মামলা ও ওয়ারেন্টমূলে ১০জনকে গ্রেপ্তার করেছে।
সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের ৩-৪টি গ্লাস ভেঙ্গে বাসে থাকা একজন যাত্রী আহত হয়।
এমএসএম / এমএসএম
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
Link Copied