ক্রেতা সেজে হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক
বগুড়ার শেরপুরে হেরোইন ক্রেতা সেজে ২০ পুরিয়া হেরোইনসহ নিজ বাসা থেকে মৃদুল (৪০) নামে এক যুবককে আটক করে শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স। মাদক ব্যবসায়ী মৃদুল শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের তালতলা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
মৃদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে- এমন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ তাকে অনুসরণ করতে থাকে। সবকিছু নিশ্চিত হয়ে মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের তালতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, মৃদুল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস মাদক ব্যবসায়ী মৃদুলকে ধরতে কৌশলে তার সঙ্গীয় ফোর্সকে দিয়ে হেরোইন ক্রয়ের কথা বলে যোগাযোগ করেন। রাত সাড়ে ১০টার দিকে হেরোইন ক্রেতা সেজে বাসায় প্রবেশ করে ২০ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস বলেন, মাদকসহ মৃদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied