ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নড়াইল-২ আসনে দুই স্বতন্ত্রের মনোনয়ন বাতিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ২:৮

মাশরাফি বিন মর্তুজার আসনে (নড়াইল-২) প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুই সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে মাশরাফিসহ বাকি ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে মোট মনোনয়ন দাখিল করেছিলেন ৯ জন। তারমধ্যে স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল ও ফরম পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলামের দেওয়া ভোটাদের তালিকায়ও গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে মনোনয়নপত্রে দেওয়া সব তথ্য সঠিক থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (সাবেক সংসদ সদস্য), জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমনন, জাকের পার্টির মো. মিজানুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়ার ব্যাপারে মো. নূর ইসলাম বলেন, যে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তা আমি নিজেও যাচাই করেছি এবং এর সত্যতা পেয়েছি। তাই আর আপিল করবো না। আরেক প্রার্থী সৈয়দ ফয়জুল আমি লিটুকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর নড়াইল-১ আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা