ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বিনামূল্যে সিজারিয়ান অপারেশন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৪:২

নেত্রকোণার পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আজ রোববার (৩ ডিসেম্বর) সিজারিয়ান ওটি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালুর দীর্ঘ চার যুগ পর এ সিজারিয়ান ওটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় মাহাবুবা জান্নাত তামান্ন (২০) নামের প্রসূতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম হয়। তামান্নার বাবার বাড়ি উপজেলার সুনাইকান্দা গ্রামে। স্বামীর বাড়ী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দেওআটি গ্রামে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ধ্রুব সাহার সার্বিক তত্ত্বাবধানে ওটি পরিচালনা করেন ডা. চৌধুরি ফাইজা বিনতে হোসেন। এ্যানেসথেশিয়ায় ছিলেন ডা. আফসানা হোসেন। তামান্নার স্বামী মুফতী আব্দুল লতিফ জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের সুযোগ পেয়ে তিন খুব খুশি। তিন সরকার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল ইসলাম বলেন, আগে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মহিলাদের সিজারের জন্য সুদূর ময়মনসিংহে যেতে হতো। এতে দূর্ভোগের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সন্মূখীন হতে হতো সাধারণ মানুষের। সরকারের বাস্তবমুখী উদ্যোগের কারণে আধুনিক স্বাস্থ্যসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌছে যাচ্ছে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলার সকল গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবা নিতে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আহবান জানান।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত