স্বপ্নজয়ী আলোকিত নারী ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
মেঘের আড়ালে ঢাকা নারীদের সুপ্ত মেধাকে উজ্জীবিত করে কর্মক্ষেত্রে নারীদের অনুপ্রাণিত করতে ‘ আমাদের গল্প’ স্লোগানকে ধারণ করে উন্মোচিত হলো স্বপ্নজয়ী আলোকিত নারী ম্যাগাজিনের মোড়ক।
বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ ম্যাগাজিনটি মোড়ক উন্মোচন করা হয়। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও স্বপ্নজয়ী আলোকিত নারী ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক শারমিন সেলিম তুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শারমীন রিনভী ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, সংগঠক ও প্রকাশক দেওয়ান মাসুদা সুলতানা ও মিডিয়া ব্যক্তিত্ব বুলবুল টুম্পা। অনুষ্ঠানে বক্তারা নারী জাগনণকে উদ্বুদ্ধ করে বলেন, নারীদের সামাজিক জীবনে অসংখ্য বৈরিতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত সফলতা না আসবে ততক্ষণ পর্যন্ত যে কোন কাজের প্রচেষ্টা অব্যহত রাখতে হবে। আর নারীদের সুবিধা, অসুবিধা, সফলতা ও ব্যর্থতা তুলে ধরে সমনে এগিয়ে নিতে স্বপ্নজয়ী আলোকিত নারী সবসময় পাশে থাকবে।
এ সময় আলোকি নারী ফাউন্ডেশনের সদস্যদের উদ্দেশ্য করে সংগঠনটির সভাপতি ও স্বপ্নজয়ী আলোকিত ম্যাগাজিনের সম্পাদক শারমিন সেলিম তুলি বলেন, ‘আমি একজন ব্যবসায়ী হিসেবে মাত্র ৫ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করি। প্রথম বিনিয়োগে ১ হজার টাকা লাভ দিয়ে আস্তে আসতে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। কর্মক্ষেত্রে আপনাদের কখনোই আাশাহত হওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরকে এগিয়ে আসতে হবে। ‘
নিজস্ব প্রকাশনায় প্রকাশিত এ ম্যাগাজিনটির নারী কল্যাণে সফল হতে সকলের দোয়া প্রত্যাশা করেন তিনি।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন