শরীয়তপুর- ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
ভোটারের তথ্য গরমিল থাকায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহমেদ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ৩০ নভেম্বর শরীয়তপুরের সংসদীয় তিনটি আসনে আওয়ামী লীগ, দুই স্বতন্ত্র ও জাতীয় পার্টিসহ ২২ জন মনোনয়নপত্র জমা দেন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার শরীয়তপুর-১, ২ ও ৩ আসনের আসনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই হয়। এতে এক শতাংশ ভোটার শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে, তারা এর বিরুদ্ধে আপিল করা সুযোগ রয়েছে।
এ ব্যাপারে শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, “আমি নির্বাচন কমিশনে যাবো ও আপিল করবো। এটা বৈধ ফিরে আসবো। এর মধ্যে আমার নির্বাচনী কাজ থেমে থাকবে না। আর ৭ জানুয়ারী আমরা বিজয়ী হবো।”এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহমেদ বলেন, এক শতাংশ ভোটার তালিকায় ভোটারের তথ্য গরমিল থাকায় ওই ১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন