পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু আহত ইউএনওসহ ৩ জন
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় আবু সাঈদ (৩৩) নামের এক উপজেলা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।ঘটনাটি রোববার (৩ ডিসেম্বর) রাত ১ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আবু সাইদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী,এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,তেঁতুলিয়া থেকে ইউএনও ফজলে রাব্বির সাথে তার সরকারি গাড়িতে করে পঞ্চগড়ে যাচ্ছিলেন তারা। যাওয়ার পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর আগে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী আবু সাঈদ। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ভর্তি করে। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied