ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শেষ হলো ২ দিনব্যাপী ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-১২-২০২৩ বিকাল ৭:৫৯

নানা প্রকার উদ্ভাবনী আইডিয়া নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে সমাপ্তি হলো ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩ এর আসর। ২ দিনব্যাপী সামিটটি রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১ ও ২ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাব কর্তৃক আয়োজিত ও পিকাবু ডটকম এর পৃষ্ঠপোষকতায় উক্ত সামিটটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)। উক্ত আয়োজনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শনের সুযোগ প্রদানের পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

 

গত ২ ডিসেম্বর ২০২৩ শনিবার রাতে ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩ এর সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো: মিজানুর রহমান।

 

এছাড়া, সমাপনী অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী এবং কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস-সহ ৮৮ ইনোভেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সিইও জে. কবির, এলিট ফোর্স এর সিটিও প্রকৌশলী আব্দুর রহমান রাকিব, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের লেকচারার মোঃ খালিদ মাহবুব খান-সহ আরো অনেকে।

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন যে উদ্যোক্তা হল সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ব্যক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি তরুনদের অনুপ্রাণিত করে বলেন যে এ ধরনের সামিট আয়োজন অত্যন্ত ইতিবাচক যা  তরুণদের মধ্যে উদ্ভাবনী ধারনা সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহ তৈরি করবে।

 

আবেদনকারীদের মধ্য থেকে উক্ত সামিটে ১৮টি দল অংশ নেয় এবং পিচিং এর মাধ্যমে তাদের উদ্ভাবনী আইডিয়া বিচারকদের নিকট উপস্থাপন করে। গত ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার দিনব্যাপী পিচিং শেষে প্রাথমিকভাবে ১০টি আইডিয়া নির্বাচন করা হয়। নির্বাচিত আইডিয়াসমূহ গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে চূড়ান্তভাবে উপস্থাপন করে উক্ত ১০ মেধাবী দল। সবশেষে, বিজয়ী ৩ দলের নাম ঘোষনা করা হয়।

 

বিজয়ী হিসেবে “টিম ইকো শেল্টার” ১ম স্থান অর্জন করার মাধ্যমে পুরস্কার হিসেবে গ্রহণ করে ১০ হাজার টাকা। এছাড়া, টিম “হাইড্রো জোন” ২য় স্থান অর্জন করে ৬ হাজার টাকা এবং টিম “এসিস হাই” ৩য় স্থান অর্জন করে জিতে নেয় ৪,০০০ টাকা। এছাড়া, বিজয়ী ৩টি দলকেই সম্মাননা ক্রেস্টসহ সনদ তুলে দেয় অতিথি ও আয়োজক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত