ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২ প্রতিষ্ঠানে জরিমানা


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ১২:৪৮
পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বারো ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোরশেদুল ইসলামের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) রিজু তামান্নার নেতৃত্বে আমিনপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় বেড়া উপজেলার কাশিনাথপুর ফুলবাগান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
 
এ সময় মুদি দোকানে অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি, মুরগীর দোকানে মুল্য তালিকা না থাকা, ফার্মেসীতে মালিক বিহীন ঔষধ বিক্রি , খাবার হোটেলে সরকারি অনুমোদন না থাকায়, মোট বারোটি প্রতিষ্ঠান কে সর্বমোট একত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
 
এ সময় সহকারী কমিশনার ভুমি রিজু তামান্না ব্যবসায়ীদের ভবিষ্যতে নিয়মনীতি অনুসরণ করে  ব্যবসা পরিচালনা করতে সুপরামর্শ প্রদান করেন । তিনি আরো বলেন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়