ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাওলার ক্লুলেস হত্যা মামলার দুই জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ১:৪৮

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার ০২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।সোমবার  (০৪-১২-২৩ইং তারিখ)  সকালে ঢাকা উত্তরার র‍্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন,, ভিকটিম মৃত আরমান আলী (২৬) ১৪ মাস ধরে  সিভিল এভিয়েশন অথরিটির মোটর পরিবহন এর চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

গত ১৩/১১/২০২৩ তারিখে কাওলা আবাসিক এলাকায় পায়ে হেটে যাওয়ার সময় কাওলা রেলক্রসিং রেললাইনের দক্ষিণ দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তার পথ আটকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করার জন্য ভিকটিমের সাথে ধস্তাধস্তি করে এতে ক্ষুব্ধ হয়ে  ছিনতাইকারীগণ চাকু দিয়ে ভিকটিমের শরীরে এলোপাতারি আঘাত করে সাথে থাকা স্মাট মোবাইল ফোন ও ২০ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভিকটিম এর চিৎকারে স্থানীয় জনগন তাকে আহত অবস্থায়  প্রথমে রাহা হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা কুর্মিটোলা হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী এ হত্যার দায়ে ভিকটিমের দুলাভাই মোঃ মোকলেছ উদ্দিন বাদী হয়ে ঢাকার রেলওয়ে থানায় ০১টি ছিনতাইসহ হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৬, তারিখ- ১৩/১১/২০২৩ ইং, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয় এবং গত ০৩/১২/২০২৩ ইং তারিখ রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল সাইবার পেট্রোলিং/গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত ঘটনার আসামী গাজীপুরের টঙ্গী এলাকায় আছে। আভিযানিক দলটি উক্ত স্থানে ১) মোঃ আকাশ (১৯) ও ২) মোঃ বিল্লাল হোসেন (৩০)’কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ভিকটিমের ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ে র‌্যাব-১ এর কাছে ঘটনার সত্যাতা স্বীকার করে জানান, তারা ১টি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য, বিমানবন্দর, রেলস্টেশন ও তার আশেপাশে এলাকায় রেল/বাস যাত্রীদের সাথে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে এবং তারা কাজে বাধা দিলে চাকু/স্পেয়ার ব্লেডসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে প্রাণনাশ করতে কুন্ঠাবোধ করে না। উল্লেখ্য যে, ধৃত আসামী আকাশের নামে দক্ষিণখান থানায় ০১টি হত্যা মামলা সহ আর ০৪টি মামলা ও ধৃত আসামী বিল্লাল এর নামে দক্ষিণখান থানায় ০১টি ছিনতাই মামলা রুজু আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি