রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন
'কৃষিই সমৃদ্ধি' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। তিনি তার বক্তব্য বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি প্রণোদনা আওতায় বিনামূল্যে কৃষকদেরকে সার ও বীজ বিতরণ একটি দেশ উন্নয়ন মূলক পদক্ষেপ। তিনি কৃষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনারা এই সার ও বীজ সঠিক ভাবে কাজে লাগিয়ে আপনাদের ও দেশের উন্নয়নের ভূমিকা রাখবেন এই বীজ আপনারা বাইরে কোথাও বিক্রি করবেন না।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ।এ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ উপজেলায় ২ হাজার ৮'শ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও ১ হাজার ৮'শ জন কৃষককে ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার পর্যায়ক্রমে দেয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি