ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

যশোর-৬ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল: আজিজের আপিলের তোড়জোড়


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ৩:২৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচনে কমিশনে আপিল করবেন স্ব-তন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। গত রোববার বাছাইয়ে  আয়কর রিটান দাখিলের মুল কপি জমা দিতে না পরায় তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার ।  একই আসেনে স্ব-তন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম এর ১% তালিকায় সমস্যা পাওয়ায় তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার ।

গত রোববার ৩ডিসম্ব বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন যশোর সিনিয়র নির্বাচন অফিসার মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত কপিতে ক্রমিক নম্বর ১৭,১৮ এই তালিকা প্রকাশ করেন।এ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় গত রোববার (২৬ নভেম্বর)। এই তালিকায় যশোর-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার।

এবিষয়ে আজিজুল ইসলাম জানান, তিনি মনোনয়ন পত্রের সাথে আয়কর রিটান দাখিলের ফটোকপি জমা দিয়েছিলেন। বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার তাঁর কাছে আয়কর রিটান দাখিলের মূল কপি দেখতে চান। যা তাৎক্ষনিকভাবে দেখাতে না পারায় বাতিল করা হয় তাঁর মনোনয়ন পত্র । তিনি তাঁর মনোনয়ন পত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, বিকেলে তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করার পর পরই তিনি জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক বরাবর মনোনয়ন পত্র বাতিলের সার্টিফাইড কপি চেয়ে আবেদন করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সাংবাদিকদের বলেন, যশোর-৬ (কেশবপুর) আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তার মধ্যে বাছাইয়ে ৪ জনের মনোনয়ন পত্র বৈধ এবং বাতিল হয়েছে দুই জনের মনোনয়ন পত্র । তিনি আরও বলেন,মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে চমক সৃস্টি করেছেন।

ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক