২৪ ঘণ্টায় ৮ গাড়িতে আগুন
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের গত ২৪ ঘণ্টায় আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এসব তথ্য জানান।তিনি বলেন, ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস ও দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।এ আগুন নির্বাপন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করেছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস বলছে, ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫২টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পায় তারা।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা