ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩৮০ বস্তা ভুট্টাসহ ৩ সদস্য গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ৪:১৬

ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত ৩৮০ বস্তা ভুট্টা উদ্ধারসহ ৩ জন আসামী গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল রোববার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২০ নভেম্বর মামলার বাদী স্বপন রায় ৩৮০ বস্তা ভুট্টা ঠাকুরগাঁও তার মিল হতে গাজিপুরের বাঘের বাজারের কোয়ালিটি ফিড মিলে নেওয়ার জন্য একট ট্রাক ভাড়া করেন। ট্রাকটি ফিড মিল থেকে উল্লেখিত ৩৮০ বস্তা ভুট্ট্রা লোড করে গাজীপুরের উদ্দেশ্যে রাওয়ানা হলেও নির্ধারিত সময়ে সেখানে পৌছায়নি। পরে গত শুক্রবার ট্রাকটির কোন সন্ধান না পেলে ঠাকুরগাঁও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় চোরাইকৃত ট্রাক ও ভুট্ট্রা সহ শিপন মিয়া (২৫) কে গ্রেফতার করে। পরবর্তিতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের টুকু মন্ডলের ছেলে শিপন মিয়া (২৫), খুলনা জেলার দাকোপ উপজেলার কেওড়াখালী গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মো: জাহিদ হাসান বাবু (২৫) ও বগুড়া জেলার ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিন মুন্সির ছেলে মো: আব্বাস আলী (৫০)। শনিবার আদালতের মাধমে গ্রেফতারকৃত ৩ জনকে জেলহাজতে প্রেরন করা হয় এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবনদী দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।  

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ