গাজীপুর-৫ আসনে আট জনের মনোনয়নপত্র বৈধ এক জনের বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ৯ জনের মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ও এক জনের মনোনয়নপত্র বাতিল করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে গাজীপুর-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, স্বতন্ত্র প্রার্থী ডাকসু’র সাবেক ভিপি-জিএস, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান, বাংলাদেশ সুপ্রীম পার্টির উর্মি, গণফোরামের মো. সোহেল মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান, জাতীয় পার্টির এসএম নিয়াজ উদ্দিন, জাসদের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এএনএম মনিরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পৌর কর ও বিদ্যুৎ বিল বকেয়া থাকায় স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার